ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF | Indian Geography PDF in Bengali

ভূগোল প্রশ্নোত্তর সেট — 02


আজ ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF এর Part-02 দেওয়া হল। PDF টি তে ভূগোলের 50 টি Important MCQ প্রশ্ন ও উত্তর রয়েছে।

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF টি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF
|| ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF ||

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর pdf টি তে যেসকল প্রশ্নগুলি রয়েছে, সেগুলি প্রথমে আলোচনা করা হল এবং সর্বশেষে সম্পূর্ণ pdf টির ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে ↓

১. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?

— দক্ষিণ দিকে


২. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

/ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

— কাঞ্চনজঙ্ঘা


৩. গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম লেখো।

— গোমতী


৪. নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়?

— পশ্চিমঘাট পর্বতমালা


জেনে রাখো: আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম বৃষ্টিপাত হয়।


৫. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?

— ভাবর


৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

— ভিতরকণিকা


জেনে রাখো: ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ওড়িশায় অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।


৭. নিম্নের কোনটি বাগিচা ফসলের উদাহরণ?

— চা


জেনে রাখো: বাগিচা ফসল গুলি হল — চা, কফি, রবার।


৮. ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?

— ভিলাই

 

জেনে রাখো: ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল জামশেদপুর।


৯. ভারতে জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর (2011 আদমশুমারি)?

— 69.89 বছর


জেনে রাখো: পুরুষের প্রত্যাশিত আয়ুষ্কাল 67.46 বছর। নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল 72.61 বছর।


১০. ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি?

— NH-2


জেনে রাখো: ভারতের NH-2 সড়ক পথটি ‘গ্ৰ্যান্ড ট্রাংক রোড’ বা ‘শেরশাহ সুরি’ রোড নামে পরিচিত। এটি দিল্লি থেকে কলকাতা (ডানকুনি) পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 1,465 কিমি।


১১. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?

— গোয়া


১২. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

   / পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

— আনাইমুদি


১৩. কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?

— তাপ্তী


১৪. আসামে কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত?

— বরদৈছিলা


জেনে রাখো: কালবৈশাখীর অপর নাম নরওয়েস্টার। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম Norwester ।


১৫. রাঢ় সমভূমি অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

— ভাঙ্গর


১৬. 200 সেমি -এর বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়?

— চিরহরিৎ উদ্ভিদ


জেনে রাখো: এখানে রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।


১৭. সোনালী পানীয় কাকে বলা হয়?

— চা


জেনে রাখো: সোনালী তন্তু বলা হয় পাটকে।


১৮. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?

— বেঙ্গালুরুকে


জেনে রাখো: তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বেঙ্গালুরু ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে পরিচিত।


১৯. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

— কেরালা


জেনে রাখো: কেরালা রাজ্যে সাক্ষরতার হার 93.91% ।


২০. কলকাতা ও দিল্লির মধ্যবর্তী জাতীয় সড়ক পথটির নাম কি?

— NH-2


ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF — Indian Geography PDF in Bengali


২১. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?

— অন্ধ্রপ্রদেশ


২২. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়?

— ধান্দ 


জেনে রাখো: ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর।


২৩. নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা?

— ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা


২৪. নাগপুরে অতি অল্প বৃষ্টিপাতের কারণ কি?

— নাগপুর অনুবাত ঢালে অবস্থিত


২৫. মরু অঞ্চলের মাটিতে কি চাষ ভালো হয়?

— মিলেট


২৬. ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?

— উপকূল অঞ্চলে


জেনে রাখো: ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল — সুন্দরী, গরান, গেঁওয়া, হোগলা, হেতাল, পিটুলি, গোলপাতা, ক্যাওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি।


২৭. প্রাক বর্ষায় চাষ করা হয় কোন শস্য?

— খারিফ শস্য


জেনে রাখো: এই সময় ধান, পাট, তুলো, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ করা হয়।


২৮. শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে?

— কার্পাস শিল্পকে


২৯. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা কত?

— 940 জন


জেনে রাখো: পশ্চিমবঙ্গে প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা 947 জন।


৩০. দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?

— কলকাতা


জেনে রাখো: দক্ষিণ-পূর্ব রেলপথকে ‘ইস্পাত রেলপথ’ বলে।


৩১. ম্যাকমোহন লাইনটি দেখা যায় –

— অরুণাচল প্রদেশে


জেনে রাখো: ম্যাকমোহন লাইন ভারত ও চিনের সীমানা নির্ধারণ করে।


৩২. ‘ময়দান’ কথাটির অর্থ কি?

— তরঙ্গায়িত উচ্চভূমি


৩৩. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি?

— প্যাংগং

  

৩৪. ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি?

— জয়সলমির


৩৫. নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়?

— উত্তরপ্রদেশ


জেনে রাখো: গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি খাদার বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারে দেখা যায়।


৩৬. চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে?

— পর্ণমোচী অরণ্যে


৩৭. কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

— গুজরাট


জেনে রাখো: মহারাষ্ট্র কার্পাস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। তেলেঙ্গানা কার্পাস উৎপাদনে ভারতে তৃতীয়।


৩৮. সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলে?

— মোটরগাড়ি নির্মাণ শিল্পকে


৩৯. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

— দিল্লি


জেনে রাখো: দিল্লির জনঘনত্ব 11,297 জন / বর্গকিমি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন / বর্গকিমি)।


৪০. নাম্মা মেট্রো কোথায় দেখা যায়?

— বেঙ্গালুরুতে


ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF — Indian Geography PDF in Bengali


৪১. ইন্দিরা পয়েন্ট -এর অপর নাম কি?

— পিগম্যালিয়ান পয়েন্ট


৪২. পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়?

— বেট


৪৩. নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত?

— লখনউ


৪৪. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কি?

— প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু 


৪৫. ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

— যোধপুর-এ


৪৬. কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?

— ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি


৪৭. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

— উত্তরপ্রদেশ


জেনে রাখো: গম উৎপাদনে মধ্যপ্রদেশ রাজ্য দ্বিতীয়। গম উৎপাদনে পাঞ্জাবের স্থান ভারতে তৃতীয়।


৪৮. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?

— চিত্তরঞ্জন


জেনে রাখো: ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত।


৪৯. ভারতের জনঘনত্ব কত ?

— 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গকিমি।


৫০. ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি?

— ঝরিয়া কয়লাখনির রজ্জুপথ


জেনে রাখো: এটি ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ, এর দৈর্ঘ্য 30 কিমি।


ভারতের ভূগোল প্রশ্ন উত্তর pdf Download


File Name: ভূগোল MCQ প্রশ্নোত্তর সেট — 02.pdf

Size: 580 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to Download pdf.


প্রতিটি বিষয়ের সমস্ত pdf গুলি বিনামূল্যে নিতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন:↓

Previous Post Next Post

نموذج الاتصال