শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET

শিশু বিকাশ ও পেডাগগি MCQ

আজকের প্রাইমারি টেট MCQ প্রশ্ন উত্তর-এর এই পর্বে থাকছে শিশু বিকাশ ও পেডাগগি (Child Development and Pedagogy) থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর। শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর PDF — Primary TET
শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তর

সুতরাং আর সময় নষ্ট না করে শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

১. শিক্ষা-পরিকল্পনা রচনা করতে হবে কার নিজস্ব প্রবণতার ওপর?
    (a) শিক্ষার্থী ✔
    (b) পাঠক্রম
    (c) শিক্ষক     
    (d) শিক্ষাপ্রতিষ্ঠান

২. পরিবারে ক্রমাগত বড়দের সঙ্গে মেলামেশা করলে শিশুদের যে বিকাশটি দ্রুত হয় সেটি হল —
    (a) ভাষার বিকাশ ✔
    (b) দৈহিক বিকাশ
    (c) মানসিক বিকাশ
    (d) ভাবের বিকাশ

৩. শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রক্ষোভিক প্রভৃতি নানাদিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল —
    (a) বিকাশ ✔       
    (b) বৃদ্ধি
    (c) অভিযোজন
    (d) উপযোজন

৪. প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়:
    (a) দ্রুত শারীরিক ও ভাষাগত বিকাশ 
    (b) অদম্য কৌতূহল স্পৃহা
    (c) প্রখর স্মৃতিশক্তি 
    (d) সবকটিই ✔

৫. শিশুর বৃদ্ধির সংকেত উল্লেখ থাকে, তার দেহে অবস্থিত —
    (a) DNA-তে ✔
    (b) RNA-তে
    (c) CSF-তে      
    (d) CNS-তে

৬. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন তা হল —
    (a) দ্বি-উপাদান তত্ত্ব ✔
    (b) এক-উপাদান তত্ত্ব
    (c) ত্রি-উপাদান তত্ত্ব   
    (d) বহু উপাদান তত্ত্ব

৭. পিয়াজেটের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক _________ ওপর প্রভাব বিস্তার করেছে।
    (a) সমগ্র শিখন পদ্ধতির ✔
    (b) শিক্ষকদের
    (c) শিক্ষার্থীদের                
    (d) বিদ্যালয়ের

৮. পরিণমন একটি —
    (a) স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ✔
    (b) কৃত্রিম প্রক্রিয়া
    (c) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া   
    (d) অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া

৯. X এবং Y উভয় ক্রোমোজোম দেখা যায় —
    (a) পুরুষ কোষে ✔
    (b) স্ত্রী কোষে
    (c) মস্তিষ্ক কোষে
    (d) কেবল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে

১০. Process of development হল —
    (a) শারীরিক পরিবর্তন ✔
    (b) দৈহিক পরিবর্তন
    (c) সামাজিক পরিবর্তন
    (d) পরিণমনগত পরিবর্তন

১১. ‘আগ্রহ একধরনের গতিশীল মানসিক দক্ষতা’-এর প্রবক্তা হলেন —
    (a) ড্রিভার ✔
    (b) ম্যাকডুগাল
    (c) স্টাউট 
    (d) বিংহাম

১২. পিয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দু’টি পরস্পর বিপরীতধর্মী উপাদান হল —
    (a) আত্তীকরণ ও উপযোজন ✔
    (b) বংশগতি ও পরিবেশ
    (c) দেহ ও মন 
    (d) খাদ্য ও বাসস্থান

১৩. নিচের কোনটি বস্তুমুখী পরীক্ষার উদাহরণ?
    (a) টীকালিখন ✔
    (b) বহু নির্বাচন
    (c) সত্যমিথ্যা নির্ণয় 
    (d) মিলকরণ

১৪. বিঁনে সাইমন স্কেলে যুক্তিবিচার ক্ষমতা সম্পর্কীয় প্রশ্নের সংখ্যা ছিল —
    (a) ৩০ টি ✔
    (b) ৪০ টি 
    (c) ১০ টি 
    (d) ২০ টি

১৫. শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় —
    (a) দৃষ্টিহীনদের ✔
    (b) বোবাদের
    (c) বধিরদের
    (d) স্বাভাবিক শিক্ষার্থীদের

১৬. প্রাক্-প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে?
    (a) সহজতম বাক্যগঠন ✔
    (b) জটিল বাক্যগঠন
    (c) দ্রুত পঠন 
    (d) বাক্যকরণের প্রাথমিক ধ্যানধারণা

১৭. পিয়াজের মতে প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতাকে বলে —
    (a) আত্তীকরণ ✔
    (b) উপযোজন
    (c) উপস্থাপন 
    (d) সংরক্ষণ

১৮. শিক্ষামূলক সমীক্ষায় কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
    (a) মুখোমুখি সাক্ষাৎকার
    (b) প্রশ্ন জিজ্ঞাসা
    (c) পরীক্ষা 
    (d) সবকটিই ✔

১৯. যে আচারণ মানসিকভাবে সম্পূর্ণ হয়, তা হল —
    (a) মানসিক আচরণ ✔
    (b) প্রকাশ্য আচরণ
    (c) স্বাভাবিক আচরণ
    (d) অস্বাভাবিক আচরণ

২০. প্রগতিবাদী শিক্ষণ পদ্ধতি কোন দেশ থেকে উদ্ভূত?
    (a) জার্মানি ✔
    (b) ইংল্যান্ড
    (c) ফ্রান্স
    (d) সুইডেন

২১. শক্তিশালী উদ্দীপক —
    (a) সদর্থক ও নঞর্থক দুটিই হতে পারে ✔
    (b) কেবল সদর্থক হতে পারে 
    (c) কেবল নঞর্থক হতে পারে 
    (d) সদর্থক ও নঞর্থক কোনোটিই হতে পারেনা

২২. বিশেষ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য হল —
    (a) পরনির্ভরশীলতা ✔
    (b) আত্মবিশ্বাস
    (c) একাত্মবোধ 
    (d) আত্মনির্ভরতা

২৩. অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষাগ্রহণে পিছিয়ে থাকে — 
    (a) সংক্রামক রোগগ্রস্ত শিশুরা 
    (b) দরিদ্র পরিবারের শিশুরা
    (c) A এবং B দুটোই ✔ 
    (d) কোনোটিই নয়

২৪. শিশুদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা আসে: 
    (a) স্বীকতি পাওয়ার পর
    (b) বাহাদুরি দেখানোর জন্য
    (c) নিন্দা থেকে অব্যাহতি পাওয়ার জন্য
    (d) সবগুলিই ঠিক ✔

২৫. একজন শিক্ষক অবশ্যই হবেন —
    (a) কর্তব্যপরায়ণ ✔
    (b) সৎ
    (c) পরিশ্রমী
    (d) সময়নিষ্ঠ

২৬. বিকাশ কি ধরনের প্রক্রিয়া?
    (a) সারা জীবনব্যাপী প্রক্রিয়া ✔
    (b) শৈশব
    (c) বাক্যকালীন 
    (d) বয়ঃসন্ধিকালীন

২৭. ওয়েলারের মতে যাদের বুদ্ধ্যঙ্ক 110 থেকে 119-এর মধ্যে, তাদের বলা হয় — 
    (a) উচ্চ-সাধারন ✔
    (b) নিম্ন-সাধারন
    (c) সাধারণ 
    (d) প্রভাবশালী

২৮. শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়?
    (a) ছাত্রদের দ্বারা জিজ্ঞাসিত অর্থবহ প্রশ্ন ✔
    (b) ক্লাসের মধ্যে নীরবতা
    (c) ছাত্রদের উপস্থিতি 
    (d) ভালো ফল

২৯. বুদ্ধি-সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বটি কার?
    (a) স্পিয়ারম্যান ✔
    (b) গিলফোর্ড
    (c) থম্পসন 
    (d) গ্যালটন

৩০. সাধারণত শ্রেণিতে শিক্ষার্থীরা একে অপরের দুঃখে দুঃখিত হয় এবং সুখে সুখ অনুভব করে। এই ধরনের চেতনাকে কি বলে?
    (a) সহানুভূতি ✔ 
    (b) বন্ধুত্ব
    (c) প্রত্যাখ্যান
    (d) প্রতিরোধ

শিশু বিকাশ ও পেডাগগি MCQ প্রশ্নোত্তর সেট pdf Download


File Details:
File Name: শিশু বিকাশ ও পেডাগগি MCQ Set-01.pdf
Size: 389 kB
Language: Bengali
No. of Pages: 07
Click Here to pdf Download.



আরও দেখে নাও:
Previous Post Next Post

نموذج الاتصال