ইতিহাস প্রশ্ন উত্তর pdf | History Question Answer pdf in Bengali Set-02

আজ ইতিহাস প্রশ্ন উত্তর pdf (History Question Answer pdf in Bengali) এর Set-02 দেওয়া হল। এই পর্বে থাকছে ইতিহাসের গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর। ইতিহাস প্রশ্ন উত্তর pdf টি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
ইতিহাস প্রশ্ন উত্তর pdf | Top 50 History Question Answer pdf Part-02
ইতিহাস প্রশ্ন উত্তর pdf

সুতরাং আর সময় নষ্ট না করে ইতিহাস MCQ প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য PDF File টি ডাউনলোড করে নাও। {alertSuccess}

১. অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে?

(a) চাণক্য ✔

(b) বানভট্ট 

(c) কলহন   

(d) আলবিরুনী

 

জেনে রাখো: অর্থশাস্ত্রের রচয়িতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য। অর্থশাস্ত্রে বর্ণিত ছিল চার রকমের জনপদ। যথা – স্থানীয়, দ্রোণমুখ, কর্বাচিকা ও সংগ্রহণ। {alertInfo}

 

২. প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা দিয়েছিল?

(a) শশাঙ্ক ✔

(b) হর্ষবর্ধন   

(c) চন্দ্রগুপ্ত মৌর্য   

(d) ধর্মপাল

 

৩. ‘চতুরাশ্রম’ কোন যুগে প্রচলিত ছিল?

(a) বৈদিক যুগে ✔  

(b) সুলতানী যুগে   

(c) পাল যুগে   

(d) সেন যুগে


জেনে রাখো: ‘চতুরাশ্রমের’ পর্যায় – জীবনের প্রথম পর্যায়কে বলা হত ‘ব্রহ্মচর্যাশ্রম’, দ্বিতীয় পর্যায়কে বলা হত ‘গার্হস্থ্যশ্রম’, তৃতীয় পর্যায়কে বলা হত ‘বাণপ্রস্থাশ্রম’ এবং শেষ পর্যায়কে বলা হয় ‘সন্ন্যাস’ বা ‘যতি আশ্রম’। {alertInfo}


৪. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?

(a) আর্যভট্টকে ✔

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে   

(c) সমুদ্রগুপ্তকে  

(d) প্রথম চন্দ্রগুপ্তকে   

 

৫. ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে?

(a) হরিষেণ ✔

(b) সমুদ্রগুপ্ত   

(c) স্কন্দগুপ্ত   

(d) হিউয়েন সাঙ   

 

৬. ‘তহকিক-ই-হিন্দ’ বইটির লেখক কে?

(a) আলবিরুনী ✔

(b) নিজামুদ্দিন আহম্মদ   

(c) ফৈজি সিরহিন্দ   

(d) কলহন

 

৭. কার রাজত্বকালে ‘চল্লিশচক্র’ দেখা যায়?

(a) ইলতুৎমিস ✔  

(b) মুহাম্মদ বিন তুঘলক    

(c) হর্ষবর্ধন    

(d) সমুদ্রগুপ্ত


জেনে রাখো: সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের ক্রীতদাস ও জামাতা। তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দটির অর্থ ‘সাম্রাজ্যের পালনকর্তা’। {alertInfo}

 

৮. কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল?

(a) সিকান্দার শাহ ✔

(b) ফিরোজ শাহ তুঘলক   

(c) আকবর   

(d) গিয়াসুদ্দিন বলবন

 

জেনে রাখো: ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকান্দার শাহ। চতুর্দশ শতাব্দীতে দিল্লির সুলতানের বিরুদ্ধে দু’বার যুদ্ধ জয়ের পর স্মারক হিসেবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। {alertInfo}

 

৯. মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?

(a) গোপালকৃষ্ণ গোখলে ✔

(b) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়   

(c) মহাদেব গোবিন্দ রানাডে  

(d) বালগঙ্গাধর তিলক

 

১০. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে গদর পার্টির নেতা ছিলেন?

(a) লালা হরদয়াল ✔   

(b) মহাত্মা গান্ধি  

(c) মহাদেব গোবিন্দ রানাডে   

(d) বালগঙ্গাধর তিলক       

 

১১. কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়েছিল?

(a) ১০৭০-৭১ খ্রিস্টাব্দে ✔

(b) ১০৬০-৬১ খ্রিস্টাব্দে  

(c) ৯৬০-৬১ খ্রিস্টাব্দে     

(d) ১০৯০-৯১ খ্রিস্টাব্দে

 

১২. সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে?

(a) দাদাভাই নৌরজী ✔

(b) পেশোয়া দ্বিতীয় বাজিরাও   

(c) ডেভিড হেয়ার   

(d) বালগঙ্গাধর তিলক

 

১৩. উনবিংশ শতকে ‘বাংলা গদ্য সাহিত্যের জনক’ কাকে বলা হয়?

(a) রামমোহন রায়কে ✔  

(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে   

(c) মাইকেল মধুসূদন দত্তকে   

(d) বিদ্যাসাগরকে

 

১৪. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন?

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী ✔

(b) আত্মারাম পান্ডুরঙ্গ    

(c) ডেভিড হেয়ার   

(d) কেশবচন্দ্র সেন

 

১৫. নববিধান সমাজ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮০ খ্রিস্টাব্দে ✔

(b) ১৮৭৫ খ্রিস্টাব্দে  

(c) ১৮৯০ খ্রিস্টাব্দে   

(d) ১৯০০ খ্রিস্টাব্দে


জেনে রাখো: ১৮৮০ খিষ্টাব্দে কেশবচন্দ্র সেন নববিধান সমাজ গঠন করেন। {alertInfo}


১৬. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮২ খ্রিস্টাব্দে ✔

(b) ১৮৯৫ খ্রিস্টাব্দে   

(c) ১৮৮৫ খ্রিস্টাব্দে   

(d) ১৯১৬ খ্রিস্টাব্দে

 

১৭. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলায় ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন?

(a) তিতুমীর ✔

(b) আহম্মদ   

(c) শরিয়ত উল্লাহ   

(d) মহম্মদ মুসিন বা দুদুমিঞা

 

১৮. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন?

(a) ভারতছাড়ো আন্দোলন ✔

(b) চম্পারন সত্যাগ্রহ আন্দোলন 

(c) ওয়াহাবী আন্দোলন            

(d) তেভাগা আন্দোলন

 

জেনে রাখো: মেদিনীপুরের ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মিছিলের পুরোভাগে থেকে ব্রিটিশের গুলি আঘাতে তার মৃত্যু হয়। ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন বিয়াল্লিশের আন্দোলন ও আগস্ট আন্দোলন নামেও পরিচিত। {alertInfo}

 

১৯. ব্রাহ্মসমাজ কে গঠন করেন?

(a) রামমোহন রায় ✔

(b) ডিরোজিও   

(c) বিদ্যাসাগর   

(d) মহাদেব গোবিন্দ রানাডে

 

২০. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল?

(a) কনিষ্ক ✔ 

(b) সমুদ্রগুপ্ত   

(c) চন্দ্রগুপ্ত মৌর্য   

(d) অশোক


২১. থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

(a) ১৮৮৬ খ্রিস্টাব্দে ✔

(b) ১৮৮০ খ্রিস্টাব্দে   

(c) ১৮৯০ খ্রিস্টাব্দে   

(d) ১৮৯২ খ্রিস্টাব্দে


জেনে রাখো: কর্নেল ওলকট ও মাদাম ব্লাভাটস্কি ১৮৮৬ খ্রিস্টাব্দে মাদ্রাজের এডিয়ারে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠান করেন। শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে এই সংস্থা দ্রুত প্রসার লাভ করে। {alertInfo}


২২. সত্যসাধক সমাজ কে গঠন করেন?

(a) জ্যোতিবা ফুলে ✔    

(b) স্বামী দয়ানন্দ সরস্বতী  

(c) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও   

(d) মহাদেব গোবিন্দ রানাডে     

 

২৩. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ — উক্তিটি কার?

(a) বালগঙ্গাধর তিলক ✔  

(b) লালা লাজপত রায়    

(c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী     

(d) বিপিনচন্দ্র পাল


২৪. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

(a) ১৭৬৯ খ্রিস্টাব্দে ✔

(b) ১৭৯০ খ্রিস্টাব্দে   

(c) ১৭৬২ খ্রিস্টাব্দে   

(d) ১৭৫৮ খ্রিস্টাব্দে

 

২৫. তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে ✔

(b) ১৯৪২ খ্রিস্টাব্দে   

(c) ১৯৫৬ খ্রিস্টাব্দে   

(d) ১৯৫৩ খ্রিস্টাব্দে

 

২৬. ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন?

(a) ৭৮ জন ✔

(b) ৬৮ জন    

(c) ৭২ জন   

(d) ৫৮ জন   

 

জেনে রাখো: ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ৭৮ জন অনুগামীকে নিয়ে সমুদ্রের ধার দিয়ে ২০০ মাইল হেঁটে গুজরাটের ডান্ডি অভিমুখে অগ্রসর হন। {alertInfo}

 

২৭. এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

(a) রবার্ট ক্লাইভ ও সম্রাট শাহ আলামের মধ্যে ✔ 

(b) মুঘলদের সঙ্গে রানা প্রতাপ সিং -এর  

(c) মুঘলদের সঙ্গে শিবাজীর

(d) পেশোয়া বালাজী বাজীরাও ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে

 

২৮. কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়?

(a) ঋক বৈদিক যুগে ✔  

(b) পাল যুগে   

(c) সেন যুগে   

(d) গুপ্ত যুগে

 

২৯. ১৯১৯ সালের ২৩ নভেম্বর সর্বভারতীয় খিলাফৎ সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?

(a) মহাত্মা গান্ধি ✔     

(b) লালা লাজপত রায়    

(c) বালগঙ্গাধর তিলক   

(d) মতিলাল নেহেরু

 

৩০. ‘রেশমী রুমাল’ ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়?

(a) ১৯১৬ খ্রিস্টাব্দে ✔

(b) ১৯১৫ খ্রিস্টাব্দে   

(c) ১৯১২ খ্রিস্টাব্দে   

(d) ১৯১৮ খ্রিস্টাব্দে

 

৩১. কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

(a) ছোটনাগপুরে ✔

(b) বিহারে   

(c) দিনাজপুরে   

(d) মধ্যপ্রদেশে   

 

৩২. আইহোল শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে?

(a) দ্বিতীয় পুলকেশী ✔       

(b) চন্দ্রগুপ্ত মৌর্য  

(c) হর্ষবর্ধন     

(d) সমুদ্রগুপ্ত


৩৩. ‘তুজুক-ই-বাবরী’ গ্রন্থটি কে রচনা করেন?

(a) বাবর ✔  

(b) আকবর   

(c) বৈরাম খাঁ   

(d) হুমায়ুন

 

জেনে রাখো: ‘তুজুক-ই-বাবরী’ বা বাবরনামা তুর্কী ভাষায় রচিত তাঁর বিখ্যাত আত্মজীবনী। {alertInfo}

 

৩৪. ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল?

(a) ১৯৪৬ সালে ✔

(b) ১৯৪৪ সালে  

(c) ১৯৪২ সালে    

(d) ১৯৪৭ সালে


জেনে রাখো: ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব স্যার জন প্যাথিক লরেন্স।  {alertInfo}


৩৫. কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত?

(a) ১৯২১ খ্রিস্টাব্দে ✔

(b) ১৯১৫ খ্রিস্টাব্দে  

(c) ১৯১১ খ্রিস্টাব্দে   

(d) ১৯২৯ খ্রিস্টাব্দে

 

জেনে রাখো: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খিষ্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। {alertInfo}

 

৩৬. কাকে ‘সীমান্তগান্ধী’ অ্যাখ্যা দেওয়া হয়েছে?

(a) আব্দুল গফফর খাঁ ✔  

(b) মহাত্মা গান্ধি 

(c) মাতঙ্গিনী হাজরা        

(d) মহম্মদ আলি জিন্নাহ

 

৩৭. কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন?

(a) ঔরঙ্গজেব ✔

(b) বাবর   

(c) আকবর   

(d) হুমায়ুন  

 

৩৮. আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?

(a) ফতেপুর সিক্রি ✔

(b) আগ্ৰা   

(c) দিল্লি   

(d) পাটনা

 

৩৯. দিল্লির কোন সুলতানের শাসনকালে ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা চালু হয়েছিল?

(a) গিয়াসুদ্দিন বলবন ✔   

(b) ইলতুৎমিস    

(c) ফিরোজ শাহ তুঘলক   

(d) মুহম্মদ বিন তুঘলক

 

৪০. স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

(a) জে.বি. কৃপালিনি ✔     

(b) জওহরলাল নেহরু       

(c) চক্রবর্তী রাজা গোপালাচারী   

(d) রাজেন্দ্রপ্রসাদ


৪১. খিলাফত আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

(a) ১৯১৯ খ্রিস্টাব্দে ✔  

(b) ১৯২২ খ্রিস্টাব্দে  

(c) ১৯০৯ খ্রিস্টাব্দে     

(d) ১৯১৪ খ্রিস্টাব্দে

 

৪২. ‘ওয়ার্নার চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

(a) পেশোয়া প্রথম বাজীরাও এর সঙ্গে কোলাপুরের শাসক দ্বিতীয় শম্ভুজীর ✔

(b) মুঘলদের সঙ্গে শিবাজীর  

(c) আফগানিস্তানের আমীর ইয়াকুব খান ও ব্রিটিশ সরকারের মধ্যে  

(d) পেশোয়া বালাজী বাজীরাও ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে

 

৪৩. মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন?

(a) মহম্মদ বিন তুঘলক ✔  

(b) ঔরঙ্গজেব   

(c) সমুদ্রগুপ্ত   

(d) শশাঙ্ক

 

৪৪. ‘নিষ্ক’ ও ‘মনা’ নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল?

(a) বৈদিক যুগে ✔   

(b) মুঘল যুগে   

(c) গুপ্ত যুগে   

(d) পাল যুগে

 

৪৫. কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল?

(a) কুষান ✔

(b) মৌর্য   

(c) গুপ্ত   

(d) সাতবাহন

 

৪৬. স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(a) ১৯২৩ খ্রিস্টাব্দে ✔

(b) ১৯৩২ খ্রিস্টাব্দে  

(c) ১৯২২ খ্রিস্টাব্দে   

(d) ১৯৩০ খ্রিস্টাব্দে

 

জেনে রাখো: ১৯২৩ খিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং মতিলাল নেহেরু জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে স্বরাজ দলের প্রতিষ্ঠা করেন। {alertInfo}

 

৪৭. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

(a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ✔  

(b) মহাত্মা গান্ধী  

(c)  বালগঙ্গাধর তিলক           

(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

৪৮. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন?

(a) রাসবিহারী বসু ✔   

(b) চিত্তরঞ্জন দাশ  

(c) সুভাষচন্দ্র বসু      

(d) ক্যাপ্টেন মোহন সিং

 

৪৯. জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন?

(a) লক্ষণ সেন ✔

(b) চন্দ্রগুপ্ত মৌর্য   

(c) বল্লাল সেন   

(d) কনিষ্ক

 

৫০. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

(a) বানভট্ট ✔

(b) হর্ষবর্ধন  

(c) হিউয়েন সাঙ   

(d) কলহন


File Details:

File Name: ইতিহাস MCQ Set-02.pdf

Size: 559 kB

Language: Bengali

No. of Pages: 13

$ads={2}

{getButton} $text={Download} $icon={download} $color={#1b74e8}


সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস স্পেশাল বই

{getButton} $text={View on Amazon} $icon={cart} $color={#1b74e8} 

Read More: জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর Set.pdf {alertSuccess}
Previous Post Next Post

نموذج الاتصال