পরিমাপ পদ্ধতি: বাছাই করা সেরা MCQ প্রশ্ন ও উত্তর - ভৌত বিজ্ঞান নোটস
byStudy Zone In Bengali-
1
Study Zone In Bengali-তে আপনাকে স্বাগত। আজকের এই পোস্টে আমরা ভৌত বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 'পরিমাপ পদ্ধতি' (Measurement Method) নিয়ে আলোচনা করব।
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন— WBP, Kolkata Police, Railway, SSC GD বা স্কুল-কলেজের পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে ভৌত বিজ্ঞানের পরিমাপ পদ্ধতি অধ্যায়টি থেকে বাছাই করা সেরা কিছু MCQ প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি, যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে। নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়ুন এবং প্রয়োজনে নোট করে রাখুন।
ভৌত বিজ্ঞান: পরিমাপ পদ্ধতি MCQ প্রশ্ন ও উত্তর
INFO
কিভাবে উত্তর দেখবেন?
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য নিচের "Show Answer" বাটনটিতে ক্লিক করুন। (নোট: দ্বিতীয়বার ক্লিক করলে উত্তরটি Hide হবে এবং তৃতীয়বার ক্লিক করলে আবার দেখা যাবে।)
1. আলোকবর্ষ কিসের একক ?
(A) গতিবেগ
(B) সময়
(C) দৈর্ঘ্য
(D) আলো প্রাবল্য
সঠিক উত্তর: (C) দৈর্ঘ্য
Extra Info: শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে।
2. দৈর্ঘ্য পরিমাপের সর্ববৃহৎ এককটি হল-
(A) পারসেক
(B) আলোকবর্ষ
(C) অ্যাংস্ট্রম
(D) অ্যাস্ট্রোনমিক্যাল একক (AU)
সঠিক উত্তর: (A) পারসেক
Extra Info: 1 পারসেক ≈ 3.26 আলোকবর্ষ।
3. স্টরেডিয়ান কোন ভৌতরাশির একক ?
(A) কোন
(B) ঘনকোণ
(C) বৃত্তচাপ
(D) পরিধি
সঠিক উত্তর: (B) ঘনকোণ
Extra Info: এটি একটি পরিপূরক একক।
সঠিক উত্তর: (A) চাপ
Extra Info: 1 পাস্কাল = 1 নিউটন/বর্গমিটার।
5. কোন দুটি রাশির মাত্রীয় সংকেত অভিন্ন ?
(A) ক্ষমতা ও শক্তি
(B) ভরবেগ ও গতিশক্তি
(C) কার্য ও শক্তি
(D) আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব
সঠিক উত্তর: (C) কার্য ও শক্তি
Extra Info: এদের মাত্রা হলো [ML²T⁻²]।
6. দুটি ভিন্ন রাশির মাত্রীয় সংকেত
(A) অবশ্যই ভিন্ন হবে
(B) অভিন্ন হতে পারে
(C) অভিন্ন হলে রাশি দুটি অবশ্যই শূন্যমাত্রিক হবে
(D) অভিন্ন হলে রাশি দুটি ভর নিরপেক্ষ হবে
সঠিক উত্তর: (B) অভিন্ন হতে পারে
Extra Info: যেমন কার্য ও টর্ক এর মাত্রা একই।
7. কোনো একটি পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক যথাক্রমে 10 cm, 10 g ও 0.1 s । ওই পদ্ধতিতে বলের একক কত হবে ?
(A) 0.1 N
(B) 1 N
(C) 10 N
(D) 100 N
সঠিক উত্তর: (A) 0.1 N
Extra Info: বল = ভর × ত্বরণ হিসাব করে এটি পাওয়া যায়।
8. নীচের কোনটি ক্ষুদ্রতম একক ?
(A) মিলিমিটার
(B) অ্যাংস্ট্রম
(C) ফার্মি
(D) মিটার
সঠিক উত্তর: (C) ফার্মি
Extra Info: 1 ফার্মি = 10⁻¹⁵ মিটার।
9. এককবিহীন রাশিটি হল
(A) আয়তন
(B) তাপমাত্রা
(C) আপেক্ষিক গুরুত্ব
(D) বেগ
সঠিক উত্তর: (C) আপেক্ষিক গুরুত্ব
Extra Info: এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত।
10. SI পদ্ধতিতে মূল এককের সংখ্যা হল
(A) 3
(B) 5
(C) 7
(D) 8
সঠিক উত্তর: (C) 7
Extra Info: ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ।
11. প্রমাণ সময়ের মান
(A) 1 সেকেন্ড
(B) 1 মিনিট
(C) 1 ঘন্টা
(D) 1 দিন
সঠিক উত্তর: (A) 1 সেকেন্ড
Extra Info: ***
12. মান এবং অভিমুখ উভয়েই আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হল
(A) ভরবেগ
(B) তড়িৎপ্রবাহ
(C) কোন
(D) বেগ
সঠিক উত্তর: (B) তড়িৎপ্রবাহ
Extra Info: এটি ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না।
13. আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক
(A) অ্যাম্পিয়ার
(B) রেডিয়ান
(C) স্টেরেডিয়ান
(D) ক্যান্ডেলা
সঠিক উত্তর: (D) ক্যান্ডেলা
Extra Info: ***
14. 'চন্দ্রশেখর লিমিট' কিসের একক ?
(A) ভর পরিমাপের
(B) উষ্ণতা পরিমাপের
(C) আয়তন পরিমাপের
(D) ওজন পরিমাপের
সঠিক উত্তর: (A) ভর পরিমাপের
Extra Info: এটি নক্ষত্রের ভরের একটি সীমা।
15. সাধারণ স্কেলে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হল
(A) 0.1 মিমি
(B) 0.01 মিমি
(C) 1 মিমি
(D) 0.001 মিমি
সঠিক উত্তর: (C) 1 মিমি
Extra Info: এটি সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক।
16. লম্বন ত্রুটি দেখা যায়
(A) তুলাযন্ত্রে
(B) স্কেল ও মাপনী চোঙে
(C) স্কেলে
(D) মাপনী চোঙে
সঠিক উত্তর: (B) স্কেল ও মাপনী চোঙে
Extra Info: পাঠ নেওয়ার সময় চোখ লম্বভাবে না রাখলে এই ত্রুটি হয়।
17. রাইডার ব্যবহার করা হয়
(A) স্প্রিং তুলাযন্ত্রে
(B) সাধারণ তুলাযন্ত্রে
(C) উভয়েই
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (B) সাধারণ তুলাযন্ত্রে
Extra Info: খুব সূক্ষ্ম ভর পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়।
18. তুলাযন্ত্রে ব্যবহার করার জন্য ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত হল
(A) 5:4:3:2
(B) 5:2:2:1
(C) 5:1:2:3
(D) 5:3:1:1
সঠিক উত্তর: (B) 5:2:2:1
Extra Info: এই অনুপাতে থাকলে যেকোনো ভর পরিমাপ করা সহজ হয়।
19. তুলাযন্ত্রে তুলাদণ্ডের বস্তু দুটি যত লম্বা হয় তুলাযন্ত্রটি তত
(A) দৃঢ়
(B) সুবেদী
(C) সুস্থিত
(D) নির্ভুল হয়
সঠিক উত্তর: (B) সুবেদী
Extra Info: বাহুর দৈর্ঘ্য বাড়লে তুলাযন্ত্রের সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
20. মাত্রাহীন অথচ একক আছে, এরূপ একটি রাশি হল
(A) চাপ
(B) দ্রুতি
(C) কোন
(D) ক্ষমতা
সঠিক উত্তর: (C) কোন
Extra Info: কোণের একক হলো রেডিয়ান বা ডিগ্রি।
21. বল ও ত্বরণের মাত্রার অনুপাত হল
(A) দৈর্ঘ্যের মাত্রা
(B) সময়ের মাত্রা
(C) ভরের মাত্রা
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) ভরের মাত্রা
Extra Info: বল = ভর × ত্বরণ, তাই বল/ত্বরণ = ভর।
22. এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি হল
(A) সাধারণ তুলাযন্ত্র
(B) ড্রপার
(C) আয়তন মাপক চোঙ
(D) অন্য কোন যন্ত্র
সঠিক উত্তর: (C) আয়তন মাপক চোঙ
Extra Info: অনেকগুলো ফোঁটা নিয়ে আয়তন মাপক চোঙে মেপে গড় করা হয়।
23. ভার বা ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(A) সাধারণ তুলাযন্ত্র
(B) স্প্রিং তুলাযন্ত্র
(C) ব্যারোমিটার
(D) হাইড্রোমিটার
সঠিক উত্তর: (B) স্প্রিং তুলাযন্ত্র
Extra Info: সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয়।
24. কোনো মাত্রাহীন রাশির
(A) কখনোই একক থাকতে পারে না
(B) সর্বদাই একক থাকে
(C) একক থাকতে পারে
(D) অস্তিত্ব নেই
সঠিক উত্তর: (C) একক থাকতে পারে
Extra Info: যেমন কোণ ও ঘনকোণ।
25. এক জোড়া ভেক্টর রাশি হল
(A) ক্ষমতা ও চাপ
(B) প্রবাহমাত্রা ও টর্ক
(C) প্রবাহমাত্রা ও বল
(D) টর্ক ও ভরবেগ
সঠিক উত্তর: (D) টর্ক ও ভরবেগ
Extra Info: এই দুটিরই মান ও অভিমুখ উভয়ই আছে।
26. এক গড় সৌরদিন এর মান কত সেকেন্ড ?
(A) 1000
(B) 3.1536×10
(C) 3.16×10
(D) 86400
সঠিক উত্তর: (D) 86400
Extra Info: 24 × 60 × 60 = 86400 সেকেন্ড।
27. অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটির প্রয়োজন হয় সেটি হল
(A) মিলিমিটার
(B) অ্যাস্ট্রোনমিক্যাল একক
(C) পারসেক
(D) ফার্মি
সঠিক উত্তর: (D) ফার্মি
Extra Info: অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য ফার্মি ব্যবহৃত হয়।
28. তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ হল
(A) বেগের একক
(B) ত্বরণের একক
(C) আয়তনের একক
(D) ভরবেগের একক
সঠিক উত্তর: (D) ভরবেগের একক
Extra Info: ভর, দৈর্ঘ্য ও সময় এই তিনটি একক এখানে যুক্ত।
29. স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত
(A) যান্ত্রিক বল
(B) মহাকর্ষ বল
(C) অভিকর্ষ বল
(D) আসঞ্জন বল
সঠিক উত্তর: (C) অভিকর্ষ বল
Extra Info: স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়।
30. SI পদ্ধতিতে উষ্ণতার একক হল
(A) কেলভিন
(B) ডিগ্রী কেলভিন
(C) ডিগ্রী ফারেনহাইট
(D) ডিগ্রী সেলসিয়াস
সঠিক উত্তর: (A) কেলভিন
Extra Info: কেলভিন স্কেলে 'ডিগ্রী' কথাটি ব্যবহার করা হয় না।
31. স্টপওয়াচ এর ঘন্টার কাঁটা
(A) একটি
(B) বারোটি
(C) দুটি
(D) থাকে না
সঠিক উত্তর: (D) থাকে না
Extra Info: স্টপওয়াচে সাধারণত সেকেন্ড ও মিনিটের কাঁটা থাকে।
32. নীচের কোনটি হল 1 ক্যারাট এর মান ?
(A) 200 মিলিগ্রাম
(B) 200 গ্রাম
(C) 0.2 মিলিগ্রাম
(D) 0.02 মিলিগ্রাম
সঠিক উত্তর: (A) 200 মিলিগ্রাম
Extra Info: রত্ন বা হীরের ভর পরিমাপে ক্যারাট একক ব্যবহৃত হয়।
33. কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সবথেকে বেশি ?
(A) 0 ডিগ্রী সেলসিয়াস
(B) 4 ডিগ্রী সেলসিয়াস
(C) 8 ডিগ্রী সেলসিয়াস
(D) 100 ডিগ্রী সেলসিয়াস
সঠিক উত্তর: (B) 4 ডিগ্রি সেলসিয়াস
Extra Info: 4°C এ জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ।
34. স্টপওয়াচের চাবিটি তৃতীয় বার চাপলে
(A) চলতে শুরু করে
(B) চলা বন্ধ করে
(C) প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে
Extra Info: প্রথম চাপে শুরু, দ্বিতীয় চাপে বন্ধ এবং তৃতীয় চাপে জিরোতে ফিরে আসে।
35. নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদ মাপার একক হল
(A) মাইক্রোমিটার
(B) ম্যানোমিটার
(C) বারণ
(D) মাইক্রোসেমি
সঠিক উত্তর: (C) বারণ
Extra Info: 1 বারণ (Barn) = 10⁻²⁸ বর্গমিটার।
36. রাইডার নীচের কোন যন্ত্রের অংশ ?
(A) স্প্রিং তুলা
(B) সাধারণ তুলাযন্ত্র
(C) ব্যারোমিটার
(D) স্টপওয়াচ
সঠিক উত্তর: (B) সাধারণ তুলাযন্ত্র
Extra Info: ***
37. তুলাযন্ত্রের সুস্থিত হওয়ার অর্থ হল
(A) সূচকের দোলন স্বল্পস্থায়ী হয়
(B) তুলাপাত্র দুটি খালি থাকলে সাম্য অবস্থায় তুলাদন্ড অনুভূমিক থাকে
(C) ভরের সামান্য পার্থক্য বোঝা যায়
(D) এদের সবগুলিই
সঠিক উত্তর: (A) সূচকের দোলন স্বল্পস্থায়ী হয়
Extra Info: ***
38. একটি অসম আকৃতির ছোটো পাথরের টুকরোর আয়তন যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়, তা হল
(A) মিটার স্কেল
(B) মাপনী চোঙ
(C) তুলাযন্ত্র
(D) স্প্রিং তুলা
সঠিক উত্তর: (B) মাপনী চোঙ
Extra Info: তরল অপসারণ পদ্ধতি ব্যবহার করা হয়।
39. তুলাযন্ত্র যে স্থানে কাজ করে না সেই স্থান হল
(A) মেরু অঞ্চলে
(B) বায়ু শূন্যস্থানে
(C) অভিকর্ষহীন স্থানে
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) অভিকর্ষহীন স্থানে
Extra Info: তুলাযন্ত্র অভিকর্ষ বলের ওপর ভিত্তি করে কাজ করে।
40. নীচের কোন রাশিগুলির একককে মূল একক ধরা হলে তাপমাত্রার একককে লব্ধ একক হিসাবে প্রকাশ করা সম্ভব ?
(A) ভর ও দৈর্ঘ্য
(B) দৈর্ঘ্য ও সময়
(C) দৈর্ঘ্য, ভর ও সময়
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (D) কোনোটিই নয়
Extra Info: তাপমাত্রা একটি স্বতন্ত্র মৌলিক রাশি।
41. এক সেকেন্ড সমান
(A) ক্রিপটন ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল
(B) ক্রিপটন ঘড়ির 9, 192, 631, 770 সংখ্যক পর্যায়কাল
(C) সিজিয়াম ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল
(D) সিজিয়াম ঘড়ির 9, 192, 770 সংখ্যক পর্যায়কাল
সঠিক উত্তর: (C) সিজিয়াম ঘড়ির 16, 50, 763.73 সংখ্যক পর্যায়কাল
Extra Info: পারমাণবিক ঘড়িতে সিজিয়াম-133 ব্যবহার করা হয়।
42. বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করা হলে গতিশক্তির একক কতগুণ বৃদ্ধি পাবে ?
(A) 0.5
(B) 2
(C) 4
(D) 8
সঠিক উত্তর: (C) 4
Extra Info: কার্য বা শক্তি = বল × সরণ (2 × 2 = 4)।
43. ডাইন-সেকেন্ড নীচের কোন রাশিটির একক ?
(A) বল
(B) কার্য
(C) রৈখিক ভরবেগ
(D) কৌণিক ভরবেগ
সঠিক উত্তর: (C) রৈখিক ভরবেগ
Extra Info: বল × সময় = ভরবেগের পরিবর্তন।
44. নিম্নলিখিত এককগুলির মধ্যে পরিপূরক একক কোনটি ?
(A) মোলসংখ্যা
(B) ক্যান্ডেলা
(C) স্টেরেডিয়ান
(D) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (C) স্টেরেডিয়ান
Extra Info: রেডিয়ান ও স্টেরেডিয়ান হলো পরিপূরক একক।
45. নীচের কোন জোড়ায় রাশি দুটির একক একই ?
(A) তাপ ও তাপমাত্রা
(B) তাপমাত্রা ও মোলসংখ্যা
(C) তাপ ও কার্য
(D) তাপ ও আপেক্ষিক তাপ
সঠিক উত্তর: (C) তাপ ও কার্য
Extra Info: দুটিরই SI একক হলো জুল।
46. তুলাযন্ত্রের ওজন বাক্সে সবচেয়ে ছোট বাটখারাটির মান কত?
(A) 1 মিলিগ্রাম
(B) 10 মিলিগ্রাম
(C) 1 গ্রাম
(D) 100 মিলিগ্রাম
সঠিক উত্তর: (B) 10 মিলিগ্রাম
Extra Info: সাধারণ ওজন বাক্সে ১০ মিগ্রা থেকে ১০০ গ্রাম পর্যন্ত বাটখারা থাকে।
Best MCQ Question and Answer. 👍
ReplyDelete